ঝিনাইদহে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬২

ঝিনাইদহ সংবাদদাতা

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে নারীসহ উভয়পক্ষের অন্তত ৬২ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বিষ্ণুপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিষ্ণুপুর গ্রামের মতিউর রহমান ও কফিল উদ্দিন মেম্বারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে দেশীয় অস্ত্র, ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষের অনুসারীরা। দফায় দফায় চলা এই সংঘর্ষে অন্তত ১৫টি বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় এবং আহত হন উভয়পক্ষের অন্তত ৬২ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহদের মধ্যে ৪৫ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ঝিনাইদহ সদর হাসপাতালে আরও অন্তত ১৭ জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে পুলিশ।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ওই এলাকার অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

জাম খাওয়া নিয়ে সংঘর্ষে কিশোর নিহত