ভীমরুলীর ভাসমান পেয়ারার হাট ঘুরে দেখলেন মার্কিন রাষ্ট্রদূত

ঝালকাঠি সংবাদদাতা

ঝালকাঠির ঐতিহ্যবাহী ভীমরুলীর ভাসমান পেয়ারার হাট ঘুরে দেখেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এ সময় তিনি নৌকায় ভাসমান হাটের বেচাকেনা, স্থানীয় কৃষকদের কর্মব্যস্ততা এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন।
রবিবার (৯ আগস্ট) সকাল ৯টার দিকে মার্কিন রাষ্ট্রদূত ভীমরুলীর ভাসমান হাটে পৌঁছান। তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন। পরে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ছোট নৌকায় করে ভাসমান হাট ঘুরে দেখেন রাষ্ট্রদূত।

নৌকায় বসে তিনি পেয়ারার বেচাকেনা ও পরিবহন কার্যক্রম প্রত্যক্ষ করেন। পাশাপাশি হাটের আশপাশের সবুজ-শ্যামল পরিবেশ, খাল-বিল ও পেয়ারা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। এ সময় স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং ভীমরুলীর বিখ্যাত পেয়ারার স্বাদ নেন।

হাটে কিছুক্ষণ অবস্থান ও পরিদর্শন শেষে ট্রলারযোগে পিরোজপুরের আটঘর কুড়িয়ানার উদ্দেশে রওনা হন মার্কিন রাষ্ট্রদূত। এ সময় তার সঙ্গে ছিলেন দূতাবাসের কর্মকর্তা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
পরে ব্রেন্ট ক্রিস্টেনসেন সাংবাদিকদের জানান, ভীমরুলীর ভাসমান পেয়ারার হাট ভ্রমণ তিনি বেশ উপভোগ করেছেন। এখানকার সবুজে ঘেরা মনোরম পরিবেশ তাকে অভিভূত করেছে।
রাষ্ট্রদূতের এ সফরকে ঘিরে ভীমরুলীর পেয়ারা চাষি, ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

বাংলাদেশকে আরও ভালোভাবে জানতে চাই: মার্কিন রাষ্ট্রদূত