পুলিশের ওপর হামলা করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনরা

ঝালকাঠি সংবাদদাতা
ঝালকাঠি সংবাদদাতা
পুলিশের ওপর হামলা করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নিলেন স্বজনরা
পুলিশের গাড়ি ভাঙচুর

ঝালকাঠির নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ছিনিয়ে নেওয়া ব্যক্তি হলেন- দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউপি সদস্য মো. সিরাজ মোল্লা। তার পরিবারের সদস্য ও স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছে।

এ সময় পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

রবিবার (৮ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার দপদপিয়া ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া ব্যক্তি হলেন- দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউপি সদস্য মো. সিরাজ মোল্লা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেঝে, সিরাজ মোল্লার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। রবিবার দুপুরে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে পুলিশের একটি দল দপদপিয়া ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তার তিন ভাইসহ স্থানীয় আরও কয়েকজন পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যান। এ সময় পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ বলেন, সিরাজ মোল্লার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। তাকে গ্রেপ্তার করা হলে তার পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নিয়ে যান। তকে পুনরায় গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

/জেএইচ/