লাশের খাটিয়ায় পিকআপের ধাক্কা, আহত ৪

লাশের খাটিয়ায় পিকআপের ধাক্কা, আহত ৪
ঝালকাঠি সংবাদদাতা

ঝালকাঠির নলছিটি উপজেলার মরদেহ জানাজায় নেওয়ার পথে লাশবাহী খাটিয়ায় পিকআপের ধাক্কায় চারজন আহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে পিকআপটিতে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা। মঙ্গলবার (১৯ মে) নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে, গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দপদপিয়া বরিশাল–পটুয়াখালী মহাসড়কের বকুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির একটি পিকআপ এসে খাটিয়া বহনকারীদের ধাক্কা দেয়। এতে খাটিয়া থেকে লাশ নিচে পড়ে যায় এবং চারজন আহত হন।
আহতরা হলো– মৃত ব্যক্তির ছেলে মো. অলিউর ইসলাম, শ্যালক নাছির হোসেন, ভাগ্নে মো. রেজা ও মেয়ের ঘরের এক নাতি। তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে, এমন ঘটনায় বিক্ষুব্ধ জনতা পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। এসময় প্রায় দুই ঘণ্টা বরিশাল–পটুয়াখালী মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় নলছিটি থানা-পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। প্রায় ২৫ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ওসি আরিফুল আলম জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পটুয়াখালীতে সৌদি প্রবাসী নারীর মরদেহ উদ্ধার