শিরোনাম

উত্তরা থেকে জামালপুর জেলা আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
উত্তরা থেকে জামালপুর জেলা আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা এস এম শাহীনুজ্জামান শাহীন

রাজধানীর উত্তরা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জামালপুর জেলা কমিটির সদস্য এস এম শাহীনুজ্জামান শাহীনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ গ্রেপ্তারের বিষয়‌টি নিশ্চিত ক‌রেন।

এর আগে, গতকাল দিবাগত রা‌তে উত্তরার ১৪ নম্বর সেক্টরের এক‌টি অফিস থেকে তা‌কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শাহীনুজ্জামান শাহী ২০২৪ সালের নির্বাচনে জামালপুর-২ আসনের (ইসলামপুর) স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থীও ছিলেন। তবে নির্বাচনে হেরে যান।

ডিসি মির্জা তারেক আহমেদ বেগ বলেন, তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় একটি অপহরণের মামলা রয়েছে। অপহরণের ঘটনাটি উত্তরা ক্লাবের পাশে ঘটেছিল। ওই মামলার চার্জশিটভুক্ত আসামি তিনি। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

/এফআর/