গোপালগঞ্জে দেড় হাজার বিজিবি-পুলিশ মোতায়েন

সিটিজেন জার্নাল ডেস্ক

গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে দেড় হাজারের বেশি বিজিবি ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) বিকেলে গোপালগঞ্জ সার্কিট হাউসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ তথ্য জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সকাল থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে গোপালগঞ্জ শহরে প্রবেশ করেন। এ সময় পুলিশের ব্যারিকেড ও কয়েকটি স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে। মিছিলকে কেন্দ্র করে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় দোকানপাট। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে। দুপুরের পর শহরের পরিবেশ স্বাভাবিক হতে শুরু করে।
প্রেস ব্রিফিংয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যশোর রিজিয়নের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ছয় প্লাটুন বা প্রায় ১৫০ জন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা অনুযায়ী গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে তারা দায়িত্ব পালন করবেন।
তিনি জানান, বিজিবির পাশাপাশি পুলিশ, এসআরবি, এপিবিএন ও আনসার সদস্যরাও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে মাঠে কাজ করছেন। প্রয়োজনে আরও জনবল পাঠানোর প্রস্তুতি রয়েছে। জননিরাপত্তা বিঘ্নিত করা কিংবা সরকারি-বেসরকারি সম্পত্তিতে নাশকতার চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।
ঢাকা রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মোস্তাফিজুর রহমান বলেন, গোপালগঞ্জের নিরাপত্তায় ১ হাজার ৩৫০ জন কর্মকর্তা ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। জেলার ৬৭ কিলোমিটার জাতীয় মহাসড়কে পর্যাপ্ত টহল দল ও স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। সদর উপজেলাসহ জেলার চারটি উপজেলায় সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় পুলিশ কাজ করছে। জনগণের জানমাল রক্ষায় ভবিষ্যতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে রবিবার সকাল থেকে গোপালগঞ্জ সদর উপজেলার লতিবপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়া গাবতলা মোড়ে বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হন। পরে গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন খানের নেতৃত্বে বিসিক ব্রিজ হয়ে মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন তারা।
মিছিলকারীদের বিরুদ্ধে লগি-বৈঠা, রামদা ও চায়নিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে শহরে সহিংসতা চালানোর অভিযোগ উঠেছে। এ সময় জুলাই স্মৃতিস্তম্ভ, পুলিশ বক্স এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভাঙচুর করা হয়। গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক পরিবর্তন করে আগের নামসংবলিত ব্যানারও টাঙানো হয়। এ ছাড়া সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বিক্ষোভকারীরা।