গোপালগঞ্জে আ.লীগের মিছিল থেকে ভাঙচুর অগ্নিসংযোগ, ডিসি-এসপিকে বদলি

গোপালগঞ্জ সংবাদদাতা

গোপালগঞ্জের নিষিদ্ধ আওয়ামী লীগের লগি-বইঠা মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর জেলা প্রশাসক ( ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়েছে। নতুন জেলা প্রশাসক হিসেবে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছে। আর ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন এসপি করা হয়েছে।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
এদিন গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে মিছিল করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তাদের অনেকের হাতে লগি-বইঠা, লাঠিসোঁটা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ দেশি অস্ত্র দেখা যায়। মহড়া দেওয়ার সময় তাদের কারও কারও মাথায় হেলমেট ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টা থেকে সদরের আশপাশের এলাকা ও বিভিন্ন ইউনিয়ন থেকে মোটরসাইকেল, ভ্যানগাড়ি, বাস ও ট্রাকে করে শত শত নেতাকর্মী জেলা শহরে প্রবেশ করতে থাকেন। শহরের শিশু পার্ক ও বিসিক এলাকায় একত্রিত হয়ে বেলা ১২টার দিকে নেতাকর্মীরা লগি-বৈঠা নিয়ে একযোগে মিছিল বের করেন। মিছিলটি শহরের লঞ্চঘাট, মহিলা কলেজ ও শিল্পকলা একাডেমি এলাকা ঘোরে।
এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিলকারীরা শহরের বিভিন্ন সড়কে প্রবেশ করেন এবং আওয়ামী লীগ ও দলীয় সভাপতি শেখ হাসিনার পক্ষে স্লোগান দেন। মিছিলে উল্লেখযোগ্য সংখ্যক নারী কর্মীকেও অংশ নিতে দেখা যায়।

মিছিল চলাকালে শহরের ‘এফএনএফ’ নামের একটি সুপার শপের কাচ ভাঙচুর করা হয় এবং শহরের বিভিন্ন পয়েন্টে টায়ারে আগুন জ্বালানো হয়।
আন্দোলনকারীরা গোপালগঞ্জ সরকারি কলেজের নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘বঙ্গবন্ধু সরকারি কলেজ’ এবং গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদী চত্বরের’ নাম পরিবর্তন করে আগের নাম ‘জয় বাংলা চত্বর’ পুনঃস্থাপন করেন।
পরে তারা মিছিল নিয়ে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে দেয়। এছাড়া গোপালগঞ্জ শহরের শেখ কামাল স্টেডিয়াম সংলগ্ন ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ ভেঙে আগুন ধরিয়ে দেয়।
এছাড়া শহরের পৌরসভার সামনে বিএনপির ব্যানার ফেস্টুন ছিরে রাস্তায় জড়ো করে আগুন ধরিয়ে দেয়। লঞ্চঘাট, গোপালগঞ্জ সরকারি কলেজ, প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে টায়ার, বাঁশ ও কাঠ জড়ো করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।
বিক্ষোভ মিছিল চলাকালে শহরের লঞ্চঘাট এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজু খান ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সামসুল হক।

এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে জেলা শহরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। শহরের লঞ্চঘাট, বাজার এলাকা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পুলিশের পাশাপাশি বিজিবি, এসআরবি ও এপিবিএনসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যকে দায়িত্ব পালন করতে দেখা যায় এবং গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়।
তবে এই কর্মসূচিতে পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি।
বেলা দেড়টা থেকে ২টার মধ্যে মিছিলকারীরা শহর ছেড়ে চলে ঘেলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। এরপর শহরের কিছু কিছু দোকানপাট খুলতে শুরু করে এবং রিকশা-ভ্যান চলাচলও স্বাভাবিক হয়।
এই পরিস্থিতির মধ্যেই গোপালগঞ্জের প্রশাসন ও পুলিশের শীর্ষ দুই পদে পরিবর্তন আনলো সরকার।