সাড়ে ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরের পোশাক কারখানার আগুন

গাজীপুর সংবাদদাতা
গাজীপুর সংবাদদাতা
সাড়ে ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরের পোশাক কারখানার আগুন
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

গাজীপুরের কাশিমপুর থানার শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গুদামে লাগা আগুন সাড়ে ৩ ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর ২ টার দিকে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে, এদিন সকাল সোয়া ১০টার দিকে হঠাৎ করে সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গুদামে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই তা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডিবিএল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বাড়লে পরে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিস ও আশপাশের ফায়ার সার্ভিসের আরও ৭টি ইউনিট ঘটনাস্থলে যায়। সবমিলিয়ে আগুন নিয়ন্ত্রণের ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করে।

ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আরিফুল হক বলেন, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের তথ্য জানা যায়নি।

/এসবি/