গাজীপুরে পোশাক কারখানার গুদামে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুর সংবাদদাতা

গাজীপুরের কাশিমপুর থানার শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সোয়া ১০টার দিকে হঠাৎ করে সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গুদামে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই তা চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডিবিএল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বাড়লে পরে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিস ও আশপাশের ফায়ার সার্ভিসের আরও ৭টি ইউনিট ঘটনাস্থলে যায়। সবমিলিয়ে বর্তমানে আগুন নিয়ন্ত্রণের ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।
ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আরিফুল হক অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের তথ্য জানা যায়নি।

আবারও কক্সবাজারে হোটেলে আগুন