গাইবান্ধায় বিএনপি-জামায়াত সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ

গাইবান্ধা সংবাদদাতা

গাইবান্ধার পলাশবাড়িতে পানের বাজার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটেছে।। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার পৌর শহরের ছোটশিমুলতলা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর থেকে পানের বাজারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতপন্থী দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর আগেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। সেই বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়।
পলাশবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মণ্ডল বলেন, স্থানীয় পান চাষী সমিতি ও জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী চান মিয়ার মধ্যে বিরোধ চলছে। এর সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই।
অন্যদিকে উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবু বকর সিদ্দিক বলেন, আমি ঢাকায় আছি। এ বিষয়ে এখন কিছু বলতে চাচ্ছি না।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শরীফ আল রাজিব বলেন, বৃহস্পতিবার সকালে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। তবে ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।