বিয়ের পরই নিখোঁজ বর, পরদিন কলাবাগানে মিললো মরদেহ

গাইবান্ধা সংবাদদাতা
গাইবান্ধা সংবাদদাতা
বিয়ের পরই নিখোঁজ বর, পরদিন কলাবাগানে মিললো মরদেহ
আবু সালেম প্রধান

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন আবু সালেম প্রধান (২৮)। পরে একটি কলাবাগান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার সাপগাছি-হাতিয়াদহ এলাকায় এ ঘটনা ঘটে। তবে মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

নিহত আবু সালেম গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়ার মীরপাড়া এলাকার ইছাহাক প্রধানের ছেলে। তিনি উপজেলার কাটাখালী বালুয়াহাট এলাকার ইউনিক ইন্টারন্যাশনাল স্কুলের সহকারী শিক্ষক ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার শ্যামলী আকতার (২২) নামে এক তরুণীর সঙ্গে পারিবারিকভাবে সালেমের বিয়ে হয়। সন্ধ্যার দিকে সে বাড়ি থেকে বের হয়। তবে অনেকক্ষণ হয়ে গেলেও বাড়িতে না ফেরা খোঁজাখুঁজি করতে থাকেন তারা। পরদিন দুপুরে দিকে জানা যায়, কলাবাগানে একটি গাছের সঙ্গে তার মরদেহ ঝুলছে।

স্থানীয়রা জানায়, কলাবাগানের ভেতরে গাছের সঙ্গে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আবু সালেম নামের এক স্কুলশিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

/জেএইচ/