শিরোনাম

এক বাঘাইর লাখ টাকায় বিক্রি

ঝিনাইদহ সংবাদদাতা
এক বাঘাইর লাখ টাকায় বিক্রি
ছবি: সংগৃহীত

গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে ধরা পড়েছে প্রায় ৯০ কেজি ওজনের এক বাঘাইর মাছ। শুক্রবার (২০ মার্চ) ভোরে সদর উপজেলার কামারজানি এলাকায় স্থানীয় এক জেলের জালে ধরা পড়ে এই মাছটি। পরে যা বিক্রি হয়েছে ১ লাখ টাকায়।

খবর ছড়িয়ে পড়তেই বড় মাছ দেখতে বাজারে ভিড় জমান আশপাশের বিপুল মানুষ। অনেকেই মোবাইলে ছবি ধারণ করতে ব্যস্ত হয়ে পড়েন।

স্থানীয়দের মতে, এমন বড় বাঘাইর সচরাচর চোখে পড়ে না।

জানা গেছে, শুক্রবার ভোরে কামারজানি এলাকার ব্রহ্মপুত্র নদে জেলে মোস্তাফার জালে ধরা পড়ে বিশাল আকারের এই বাঘাইর মাছটি। পরে তার কাছ থেকে মৎস্য ব্যবসায়ী সবুজ মিয়া এক লাখ টাকায় মাছটি কিনে নেন। পরবর্তীতে তিনি পুরাতন বাজারে নিয়ে ১১০০ টাকা কেজি দরে বিক্রি করেন। তবুও অল্প সময়ের মধ্যেই পুরো মাছ বিক্রি হয়ে যায়।

মাছ কিনতে আসা এক ক্রেতা জানান, এত বড় মাছ একসঙ্গে কেনা সম্ভব নয়। তাই ভাগ করে কিনে খাওয়ার সুযোগও অনেক আনন্দের। তার মতো অনেকেই মাছ কিনে নেন।

/এসআর/