অনুমোদনহীন ভবনে ৫ লাখ টাকা জরিমানা রাজউকের

নিজস্ব প্রতিবেদক

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমোদন ছাড়া ভবন নির্মাণ ও সংশ্লিষ্ট অনিয়মের বিরুদ্ধে ঢাকার কেরানীগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করেছে প্রতিষ্ঠানটি। অভিযানে একটি ভবনের মালিককে ৫ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। এ ছাড়া ভেঙে দেওয়া হয়েছে বিভিন্ন ভবনের অবৈধ ছাদ, দেয়াল ও সিঁড়ি। একই সঙ্গে ৮টি বিদ্যুৎ মিটার খুলে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল থেকে কেরানীগঞ্জের আগানগর, জিঞ্জিরা ও রাজউকের সাবজোন-৫/৩-এর আওতাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান।
দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় একটি ভবনে অভিযান চালিয়ে মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। একই ভবনের ছাদ ও দেয়ালের অংশ ভেঙে দিয়েছে রাজউক। জরিমানার অর্থ সঙ্গে সঙ্গেই আদায় করেছেন কর্তব্যরত ম্যাজিস্ট্রেট।
কেরানীগঞ্জের হাফেজ রোড এলাকায় একটি ভবনের সিঁড়ির অংশ ভেঙে দেওয়া হয়। আর বিদ্যুৎ মিটার খুলে নেওয়া হয়েছে কেরানীগঞ্জ মডেল টাউনে পাশাপাশি অবস্থিত দুটি ভবনের। অমৃতপুর এলাকায় একটি ভবনের দেয়ালের অবৈধ অংশ ভাঙা হয়েছে।
অভিযানে রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, বিদ্যুৎ বিভাগের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান বলেছেন ‘এলাকাটিতে আমরা দেখেছি, কিছু ভবনের মালিক রাজউকের অনুমোদন নিয়েছেন, আবার কিছু ভবনের অনুমোদন নেই। যেসব ভবনের অনুমোদন রয়েছে, সেগুলোর ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে তা সমাধানের চেষ্টা করা হয়। কিন্তু যেসব ভবনের কোনো অনুমোদন নেই, সেসব ক্ষেত্রে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
এরপর তিনি বলেন, ‘কেরানীগঞ্জের মানুষের সঙ্গে রাজউকের যোগাযোগের ক্ষেত্রে কিছুটা ঘাটতি রয়েছে। অনেকে রাজউকের নিয়মকানুন সম্পর্কে জানেন না। এ বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা বড় ধরনের শাস্তি বা জরিমানার পরিবর্তে অনেক ক্ষেত্রে মানবিক দিক বিবেচনা করছি। আমাদের এ অভিযান আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা তৈরিরও একটি উদ্যোগ। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’