মদিনায় ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি সৌদি জোটের

সিজেডএন ডেস্ক

ইসলাম ধর্মের দ্বিতীয় পবিত্র শহর মদিনাকে লক্ষ্য করে ছোড়া একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র মাঝআকাশেই ধ্বংস করে দিয়েছে সৌদি-ইয়েমেনি সামরিক জোট। জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালকি এক্সে দেওয়া এক বার্তায় এ দাবি করেছেন।
এ মুখপাত্র বলেন, মদিনায় একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র আটকে দিয়ে ধ্বংস করেছে সৌদি-ইয়েমেনি প্রতিরক্ষা জোট। তবে এ হামলার পেছনে নির্দিষ্টভাবে কারা জড়িত কিংবা ক্ষেপণাস্ত্রটি কোথা থেকে ছোঁড়া হয়েছিল- সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এ অঞ্চলে এ ধরনের হামলা নতুন নয়। এর আগেও গত মাসে পবিত্র নগরী মক্কাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সেটিকেও লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সফলভাবে আকাশে ধ্বংস করে দিয়েছিল যৌথ বাহিনী। শুধু মক্কাই নয়, সে সময় মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রকে নিশানা বানিয়ে ড্রোন হামলা চালিয়েছিল গোষ্ঠীটি।
সূত্র: আল আরাবিয়া