শিরোনাম

মেসির প্রতি ভালোবাসা, আবক্ষ মূর্তি গড়লেন মৃৎশিল্পী

গাইবান্ধা সংবাদদাতা
গাইবান্ধা সংবাদদাতা
মেসির প্রতি ভালোবাসা, আবক্ষ মূর্তি গড়লেন মৃৎশিল্পী
লিওনেল মেসির আবক্ষ মূর্তিতে কারু কাজ করছেন মৃৎশিল্পী রাজু

মাটি, খড় আর তুলির আঁচড়ে গড়লেন বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসির আবক্ষ মূর্তি। আর এটি গড়ে তুলেছেন আর্জেন্টাইন এক অন্ধ ভক্ত। তার নাম ধনঞ্জয় মোহন্ত রাজু।

তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ছোট দুর্গাপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে বাবার সঙ্গে দেব-দেবীর মূর্তি তৈরির কাজ করে আসছেন।

ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক মোহন্ত রাজু। মেসির খেলা তাকে ভীষণ অনুপ্রাণিত করে। সেই ভালোবাসা থেকেই এই মৃৎশিল্পী সূক্ষ্ম কারু কাজে গড়লেন মেসির আবক্ষ মূর্তি। এই শিল্পকর্মকে ঘিরেই এখন গোবিন্দগঞ্জের ছোট গ্রামটি হয়ে উঠেছে মেসি ভক্তদের নতুন আকর্ষণের কেন্দ্র।

/এসআর/