নিষিদ্ধদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না: পরিবেশমন্ত্রী

ফেনী সংবাদদাতা

যারা আইনগতভাবে নিষিদ্ধ, তারা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তবে তাদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। শুক্রবার (২০ নভেম্বর) ফেনীর দাগনভূঞা উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুল আউয়াল মিন্টু বলেন, আমরা বিগত ১৭ বছর অত্যাচার-নির্যাতনের শিকার হয়েছি। জনগণ আমাদের সমর্থন দিয়ে ক্ষমতায় বসিয়েছে। আমরা শান্তিতে থাকতে চাই। যারা আইনগতভাবে নিষিদ্ধ, তারা দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তাদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না।
তিনি বলেন, যারা অতীতে অত্যাচার-নির্যাতনে জড়িত ছিল এবং বর্তমানে বেআইনি কর্মকাণ্ড করছে, তাদের আইনের আওতায় আনতে হবে। তবে ব্যক্তিগত প্রতিহিংসার বশবর্তী হয়ে কোনো নিরপরাধ মানুষকে হয়রানি করা যাবে না।
পরিবেশমন্ত্রী বলেন, সবাইকে দেশের আইন মেনে চলতে হবে। কোথাও কোনো নাশকতার পরিকল্পনার খবর পাওয়ামাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানিয়ে তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আইন নিজের হাতে তুলে নেবেন না। তাহলে তাদের সঙ্গে আমাদের পার্থক্য কী হলো?’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ৪ বিজিবির অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন জসিম উদ্দিন, অফিসার ইনচার্জ মুহাম্মদ ফয়েজুল আজিম নোমান, বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন, উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, ছাত্রদলের আহ্বায়ক সায়মুন হক রাজিব ও শ্রমিক দল নেতা জসিম উদ্দিন প্রমুখ।

পতিত শক্তির রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী