ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফেনী সংবাদদাতা
ফেনী সংবাদদাতা
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ফেনীর মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেনীর ‘মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ শীর্ষক প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা আড়াইটার দিকে জেলার পশুরাম উপজেলার খেয়াঘাট মহুরী ব্রিজ এলাকায় এই প্রকল্পের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এরপর সংক্ষিপ্ত মোনাজাত অনুষ্ঠিত হয়।

ফলক উন্মোচনের পর সেখানে বৃক্ষরোপন করেন প্রধানমন্ত্রী। এরপর নদী খনন কর্মসূচির উদ্বোধন করেন।

এর আগে ঢাকা থেকে সড়ক পথে অনুষ্ঠানস্থলে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় তাকে অভ্যর্থনা জানান ফেনী-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রফিকুল আলম মজনু।

এ সময় ফেনী-২ আসনের সংসদ সদস্য ভিপি জয়নাল আবেদীন, ফেনী-৩ আসনের সংসদ সদস্য পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পানি সম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন। এছাড়া আরও ছিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, গৃহায়ন মন্ত্রী জাকারিয়া তাহের , সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, মহিলা সংসদ সদস্য রেহানা আক্তার রানুসহ জেলা নেতাকর্মীরা।

/জেএইচ/