ফেনীতে ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ১৩

ফেনীতে ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ১৩
ফেনী সংবাদদাতা

ফেনীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিল থেকে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।
গ্রেপ্তাররা হলেন- সোনাগাজী উপজেলার বিভিন্ন এলাকার হেলাল তুহিন, এনায়েত হোসেন শাহারিয়ার, মো. হাসান, শাহাদাত হোসেন, ইমাম হোসেন, মো. ইমাম হোসেন, এমরান হোসেন, রাকিবুল ইসলাম, আশরাফুল ইসলাম, মো. জিহাদ, তারিক হোসেন, দাগনভূঞা উপজেলার মো. ইব্রাহীম ও সোনাগাজীর শাহাদাত হোসেন।
জানা গেছে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টা থেকে পৌনে ৬টার মধ্যে ফেনী মডেল থানার কালিদহ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালিপাল এলাকার দশমীঘাটসংলগ্ন ফেনী-লালপোল সড়কে বিক্ষোভ মিছিল করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় তাদের হাতে বিভিন্ন ছবি সংবলিত ব্যানার ছিলো। মিছিলের মাধ্যমে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সচল রাখার চেষ্টা এবং রাষ্ট্রদ্রোহিতামূলক স্লোগান দেয়ার অভিযোগে ঘটনাস্থল থেকে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফেনী মডেল থানার পরিদর্শক সাজিদ কামাল বলেন, ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবা জব্দ