আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে স্মার্টফোন নিষিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে শিক্ষার পরিবেশ সুষ্ঠু রাখতে এবং শৃঙ্খলার স্বার্থে ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে কলেজ কর্তৃপক্ষ। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য নির্ধারিত পোশাক (ইউনিফর্ম) পরে কলেজে আসা বাধ্যতামূলক করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আলমগীর হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়। ৪ অক্টোবর থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই কলেজে স্মার্টফোন সঙ্গে নিয়ে আসতে পারবে না। পাশাপাশি সব শ্রেণির শিক্ষার্থীদের কলেজ নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে আসতে হবে। নির্দেশ অমান্য করলে কিংবা নির্ধারিত পোশাক ছাড়া এবং স্মার্টফোন নিয়ে এলে শিক্ষার্থীদের কলেজ প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হবে না বলে কঠোরভাবে জানিয়ে দেওয়া হয়।
এ বিষয়ে আলফাডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রবীর কুমার বিশ্বাস বলেন, ক্যাম্পাসে শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি ও শিক্ষার্থীদের একাডেমিক কাজে মনোযোগী করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার অনেক সময় শিক্ষার্থীদের পড়াশোনা থেকে বিচ্যুত করে। আশা করছি, কলেজ কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত বাস্তবায়নে সকল শিক্ষার্থী ও অভিভাবক পূর্ণ সহযোগিতা করবেন।