শিরোনাম

ফরিদপুর ডায়াবেটিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুর ডায়াবেটিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন স্থগিত
ফরিদপুর ডায়াবেটিক সমিতি

ফরিদপুর ডায়াবেটিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন স্থগিত করেছেন আদালত। বৃহস্পাতবার (২ জুলাই) বিকালের দিকে নির্বাচন স্থগিত করে এ আদেশ দেন ফরিদপুর এক নং আমলী আদালতের বিচারক জুডিশিয়াল ম্যজিস্ট্রেট রুমানা আক্তার।

৪ জুলাই নির্বাচনে ডায়াবেটিক সমিতির ৩ হাজার সাতশ ভোটারের ভোটাধিকার প্রয়োগ করার কথা ছিল। বৃহস্পতিবার সকালে ফরিদপুর ডায়াবেটিক সমিতির জীবন সদস্য বিশ্বজিৎ গাঙ্গুলী নির্বাচনে নানা অসংগতির বিষয় উল্লেখ করে নির্বাচনের ওপর স্থগিতাদেশ চেয়ে ফরিদপুরের আমলি আদালতে একটি অভিযোগ করেন।

বাদী পক্ষের আইনজীবী সোহানূর রহমান বলেন, সকালে মামলা দায়ের সময় এ ব্যাপারে শুনানি অনুষ্ঠিত হয়। পরে বিকাল ৪টার দিকে আদালত আগামী শনিবার অনুষ্ঠেয় ডায়াবেটিক সমিতির নির্বাচন স্থগিত করে আদেশ দেন।

আদালতের আদেশে বলা হয়, বাদী দরখাস্তকারীর পক্ষে আনীত দ্যা কোড অফ সিভিল প্রসিডিউর অনুযায়ী আনীত দরখাস্ত কেন মঞ্জুর করা হবে না এ জন্য ৫ দিনের কারণ দর্শানো নোটিশ দেওয়া হলো। ইতিমধ্যে এ নিষেধাজ্ঞার দরখাস্ত নিষ্পত্তি না হওয়া পযন্ত ফরিদপুর ডায়াবেটিক সমিতির সংশ্লিষ্ট নির্বাচন নিষেধ করা হলো।

এ নির্বাচনের সহকারী নির্বাচন কমিশনার কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, আদালত নির্বাচন স্থগিত করেছেন এমন কোন নির্দেশনা আমরা পাইনি।

/এসআর/