ফরিদপুরে বিএনপির পোলিং এজেন্টকে জরিমানা

ফরিদপুরে বিএনপির পোলিং এজেন্টকে জরিমানা
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

ফরিদপুরে ভোটকেন্দ্রে ভোটারদের মধ্যে টাকা বিতরণ অভিযোগে বিএনপি প্রার্থীর এক পোলিং এজেন্টকে জরিমানা করেছেন বিচারিক আদালত। তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি-২১৩ এর চেয়ারম্যান ও জ্যেষ্ঠ সিভিল জজ মো. সালাউদ্দিন এ আদেশ দেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ফরিদপুর-৩ আসনের বিসমিল্লাহ শাহ দরগাহ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তি দেওরা এলাকার হাফিজুর ইসলামের ছেলে তানজির ইসলাম। তিনি বিএনপি প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ আহমেদের ধানের শীষের পোলিং এজেন্টের দায়িত্ব পালন করছিলেন।
বিচারিক আদালত সূত্রে জানা যায়, কেন্দ্রটিতে প্রিসাইডিং কর্মকর্তা মাসুদুজ্জামানের অভিযোগ অনুযায়ী ওই পোলিং এজেন্টকে আটক করা হয়। তার বিরুদ্ধে নির্ধারিত প্রতীকে ভোট দেওয়ার জন্য টাকা বিতরণের অভিযোগ পাওয়া যায়। নির্বাচনী আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
প্রিসাইডিং কর্মকর্তা মাসুদুজ্জামান বলেন, বিএনপির পোলিং এজেন্ট ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ করেন জামায়াতের পোলিং এজেন্ট। পরে প্রশাসনকে জানানো হলে তারা দ্রুত ব্যবস্থা নেন।