ফরিদপুরে ট্রাকের চাপায় মা ও ছেলের মৃত্যু

ফরিদপুর সংবাদদাতা

ফরিদপুরের কানাইপুরে ঢাকা-খুলনা মহাসড়কের তেঁতুলতলা এলাকায় ট্রাক চাপায় মা ও ছেলের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-চাঁপাইনবাবগঞ্জ জেলার পলাশ মিয়ার স্ত্রী সুমি বেগম (৩২) ও তার ছেলে শাওন (৭)।
জানা গেছে, মাগুরা জেলার মোহম্মদপুর থেকে ঢাকা যেতে ইজিবাইক যোগে ফরিদপুর বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন সুমির পরিবার। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী ইজিবাইক ও একটি প্রাইভেটকারকে চাপা দেয়। এ সময় স্থানীয়রা ইজিবাইক থেকে ৬ জনকে ও প্রাইভেটকার থেকে দুজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে নিয়ে গেলে মা ও ছেলের মৃত ঘোষণা করে চিকিৎসক। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় হাসপাতালে নেওয়ার পর মা ও ছেলের মৃত্যু হয়েছে। এছাড়া, ট্রাক থেকে পড়া বালুর নিচে প্রাইভেটকারের ভেতরে এক ব্যক্তি আটকা পড়েন। এক ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩