ফরিদপুর মেডিকেলে হামে দুই শিশুর মৃত্যু

ফরিদপুর মেডিকেলে হামে দুই শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
মারা যাওয়া শিশুরা মাদারীপুর জেলার শিবচর উপজেলার সন্নাসীচর গ্রামের সেলিম শেখের মেয়ে সাবিহা এবং রাজবাড়ী জেলার পাংশা উপজেলার সরিষা গ্রামের জসিম শেখের ছেলে আয়াতুল্লাহ।
এর আগে, গত ১ এপ্রিল রহিমা নামে এক শিশুর মৃত্যু হয়। শিশুটি মাদারীপুর জেলা সদরের কাউদিয়া গ্রামের রিয়াজ শেখের মেয়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সাবিহা গতকাল বুধবার এবং আয়াতুল্লাহ আজ বৃহস্পতিবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১৩ জন রোগী ভর্তি হয়েছে। বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোতে ৩৫ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় ১৮৫ জন শিশু আক্রান্ত হয়েছেন।
সিভিল সার্জন আরও জানান, হাম আক্রান্ত উপসর্গের রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে।