মধুখালীতে মন্দিরের প্রতিমা ভাঙচুর

মধুখালীতে মন্দিরের প্রতিমা ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

ফরিদপুরের মধুখালীতে একটি সর্বজনীন কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। বুধবার (১৭ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ওই মন্দিরে শিব প্রতিমার মাথা ভেঙে ফেলেছে দুষ্কৃতকারীরা।
এ ঘটনা নিয়ে গত দুই দিনে ওই এলাকার দুইটি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর আগে গত সোমবার দিবাগত রাতে বামুন্দি বাজারে মন্দিরের প্রতিমা ভাঙচুর করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় শতবর্ষী বামুন্দী সর্বজনীন কালীমন্দিরটিতে পাকা ভিত ও দেয়ালের পাশাপাশি চারচালা টিনের ছাউনি দেওয়া। এছাড়া সামনে গ্রিল দিয়ে আটকানো। তবে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা রাতে গ্রিলের মধ্যে বাঁশ বা কোনো লাঠি প্রবেশ করিয়ে শিবমূর্তির মাথা ভেঙে ফেলে।
বামুন্দী সার্বজনীন কালি মন্দির কমিটির সভাপতি রঞ্জন সরকার বলেন, এ ঘটনা জানার পর তিনি থানায় খবর দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এলাকাবাসী জানায়, গত সোমবার দিবাগত রাতে বামুন্দি (বিল আড়ালিয়া) বাজারে অবস্থিত কালী মন্দিরে কালি প্রতিমার মাথা ভেঙে ফেলে। মন্দিরের তিন দিকে দেয়াল ও উপরে টিনের ছাদ থাকলেও সামনে অংশটি খোলা ছিল।
বামুন্দি বাজার কমিটির সভাপতি নিরোদ চক্রবর্তী বলেন, বাজারের মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনায় আমি মামলা করেননি। কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা নেই।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুকদেব রায় বিস্ময় প্রকাশ করে বলেন, আমি ঘটনা চেপে যেতে বলবো কেন, কেন মামলা নেব না। বাজারের মন্দিরের ঘটনায় এখনো মামলা করার সুযোগ আছে। বামুন্দি সার্বজনীন মন্দিরে কালী প্রতিমা ভাঙচুরের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।