ঢাকা-৭ আসনের ফলাফল স্থগিত ও ভোট পুনর্গণনার দাবি

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. এনায়েত উল্লাহ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে তিনি এই অভিযোগ করেন। এই সময় তিনি ঢাকা-৭ আসনে ফলাফল ঘোষণা স্থগিত ও ভোট পুনর্গণনার দাবি জানান।
মো. এনায়েত উল্লাহর অভিযোগ, দাঁড়িপাল্লা প্রতীকের পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখিয়ে কক্ষ থেকে বের করে দিয়ে ফলাফল শিট তৈরি করা হয়েছে। তাঁর অনেক পোলিং এজেন্টকে ফলাফল শিটের মূল কপি সরবরাহ করা হয়নি।
তিনি আরও বলেন, ফলাফলে প্রভাব সৃষ্টির জন্য ভোট গণনায় অহেতুক দেরি করা হয়েছে। ফলাফল শিটে তার পোলিং এজেন্টদের স্বাক্ষর নেওয়া হয়নি। তিনি প্রিজাইডিং কর্মকর্তাদের এসব অনিয়মের তুলে ধরে গতকালকেই রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে লিখিত আপত্তি জানিয়েছেন।
এনায়েত উল্লাহ বলেন, ‘এসব অনিয়মের কারণে আমার নির্বাচনী এলাকার ভোটারদের রায়ের সঠিক প্রতিফলন হয়নি। ভোট পুনঃগণনা হলে এসব অনিয়মের প্রমাণ পাওয়া যাবে এবং সঠিক ভোট সংখ্যা জানা যাবে। এই পরিস্থিতিতে আমি ফলাফল ঘোষণা স্থগিত রেখে ভোট পুনর্গণনার দাবি জানাচ্ছি।’