শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

সাভার সংবাদদাতা

সাভারের আশুলিয়ায় সাত বছর বয়সি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে মোহাম্মদ ইলিয়াস নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) ঘটনার সত্যতা নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।
এর আগে, গতকাল বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকার রাওজাতুল কুরআন আধুনিক নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা থেকে ইলিয়াসকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মাদ্রাসাশিক্ষক ইলিয়াস ময়মনসিংহ জেলার পূর্বতলা থানার কুকলা গ্রামের আব্দুল হালিমের ছেলে। সে দক্ষিণ গাজীরচট এলাকার ওই মাদ্রাসার শিক্ষক।
পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুটি তার চাচার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করে। গত ৬ মে বিকেলে মাদ্রাসা থেকে বাসায় ফিরে কান্নাকাটি করছিল সে। পরে স্বজনরা তাকে জিজ্ঞাসা করলে শিশুটি ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করে। পরে স্বজনরা বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষ ও পুলিশকে জানান।
ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে আটক করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর স্বজনরা একটি মামলা করেছেন। আজ (শুক্রবার) তাকে আদালতে পাঠানো হবে।’

শিশু অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার