ব্যারাক থেকে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা সংবাদদাতা

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) ব্যারাক থেকে আজিজুর রহমান নামে এক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) দুপুরে ব্যারাকের একটি ছয়তলা ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত আজিজুর রহমান ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার নিত্যানন্দপুর গ্রামের মৃত জনাব আলীর ছেলে। তিনি ৬ বিজিবিতে একজন নায়েক হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, বিজিবি সদস্য আজিজুর রহমান (৪২) আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, ব্যারাকের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

মিরপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট