শিরোনাম

জীবননগর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা প্রতিহত করলো বিজিবি

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
জীবননগর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা প্রতিহত করলো বিজিবি
জীবননগর উপজেলার মাধবখালী সীমান্তে ৩ ব্যক্তি অবস্থান করে। পরে বিজিবির বাধার মুখে ভারতে নিয়ে যায় বিএসএফ। ছবি: বিজিবি

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত দিয়ে তিনজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। পরে বিজিবির বাধার মুখে তাদের ভারতে ফিরিয়ে নেয় বিএসএফ। রবিবার (৯ আগস্ট) সকালে মাধবখালী সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, শনিবার দিবাগত রাত ৩টার দিকে জীবননগর উপজেলার মাধবখালী সীমান্ত পিলার ৭০/২-এস দিয়ে বিএসএফ ৩ ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে। বিষয়টি মাধবখালী বিওপির টহলদলের নজরে এলে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। বিজিবির দৃঢ় অবস্থানের কারণে ওই ৩ ব্যক্তি সীমান্তের শূন্যলাইন থেকে ভারতের অভ্যন্তরে অবস্থান নেয়। ভোর ৫টার দিকে তারা ভারতের কাঁটাতারের কাছে ফিরে যায়। মেতেরী ক্যাম্পের বিএসএফ সদস্যরা সকাল ৮টার দিকে সীমান্ত গেট খুলে তাদের ভারতে নিয়ে যায়। বিজিবির তৎপরতার ফলে বিএসএফের অবৈধ পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়েছে।

উল্লেখ্য, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।

/এসআর/