রাউজানে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামের রাউজান উপজেলায় গভীর নলকূপের গর্তে তিন বছর বয়সী একটি শিশু পড়ে গেছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকালে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের জয়নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
সন্ধ্যায় ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান শুরু করেন। গর্তের ১২ ফুট নিচে শিশুটি রয়েছে বলে তারা জানিয়েছেন।
নিখোঁজ শিশু ওই গ্রামের বাসিন্দা সাইফুল ইসলামের ছেলে।
জানা গেছে, শিশুটির ঘরের প্রায় ৪০ ফুট দূরে গত ৪ থেকে ৫ বছর আগে সরকারিভাবে গভীর নলকূপের জন্য গর্ত খোঁড়া হয়। তবে নলকূপ বসানো হয়নি। বিকালে ওই গর্তে পড়ে নিখোঁজ হয় শিশুটি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, বিকাল ৪টার দিকে শিশুটি তার বাড়ির পাশে থাকা গভীর নলকূপের গর্তে পড়ে যায়। কীভাবে শিশুটি গর্তে পড়ে গেছে, তা এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসের ক্যামেরায় গর্তের ১২ ফুট নিচে শিশুটিকে দেখা গেছে।
কদলপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘটনাস্থলে বলেন, চার বছর আগে সরকারি প্রকল্পের অধীনে ওই গভীর নলকূপ বসানোর কাজ হয়। পরে নলকূপ বসানো হয়নি।
রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আদম আলী গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছেন। গর্তটির ১২ ফুট নিচে শিশুটিকে দেখা গেছে ক্যামেরায়।
এ ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।