শিরোনাম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম সংবাদদাতা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
শুক্রবার সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়ন এলাকায় ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা।

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (১৯ জুন) সকাল ৮টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের হাফিজ জুট মিল এলাকাযর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ মিছিল হয়। এতে নিষিদ্ধঘোষিত সংগঠনটির ১২ থেকে ১৫ নেতাকর্মী অংশ নেন।

এ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মিছিলটির নেতৃত্ব দিচ্ছেন উত্তর জেলা ছাত্রলীগের সহসম্পাদক তৌহিদুজ্জামান মেজবাহ। এতে তারা শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলের বিষয়ে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে আইনিব্যবস্থা নেওয়া হবে।

/এসআর/