লোহাগাড়ায় মন্দিরের পুকুর থেকে মরদেহ উদ্ধার

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার একটি মন্দিরের পুকুর থেকে অরুণ জলদাশ নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ জুলাই) সকালে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের জলদাশপাড়া এলাকার মজুমদারপাড়া কালি মন্দিরের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত অরুণ জলদাশ ওই এলাকার পরশুরাম জলদাশের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয়রা মন্দিরের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে লোহাগাড়া থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।