সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী ‘টেস্টার মোবারক’ অস্ত্রসহ গ্রেপ্তার

চট্টগ্রাম সংবাদদাতা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দেশীয় অস্ত্রশস্ত্রসহ মোহাম্মদ মোবারক হোসেন ওরফে ‘টেস্টার মোবারক’ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, মোবারক শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’-এর সহযোগী হিসেবে পরিচিত।
শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার চাইল্লাতলী কাশেম চেয়ারম্যানের টিলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোবারক উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মানিকপুর টিলাপাড়া এলাকার আবু তাহেরের ছেলে।
পুলিশ জানায়, মানিকপুর এলাকার চাইল্লাতলী কাশেম চেয়ারম্যানের টিলায় (শফির টিলা) একটি টং ঘরে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একটি সংঘবদ্ধ ডাকাত দল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে দলের অন্য সদস্যরা কৌশলে গহিন জঙ্গলে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে মোবারককে আটক করা হয়।
ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মোবারকের হেফাজত থেকে দুটি লোহার ধারালো ছোড়া (তরবারি), একটি স্টিলের হাতলযুক্ত লোহার ধারালো রামদা, একটি কাঠের বাটযুক্ত ধারালো রামদা, একটি লোহার শাবল, একটি নীল রঙের প্লাস্টিকের বাটযুক্ত ধারালো ছুরি, একটি কাঠের বাটযুক্ত ধারালো ধামা, একটি কাঠের বাটযুক্ত ধারালো দা, একটি এসএস পাইপ ও একটি লোহার রড জব্দ করা হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ডাকাতির প্রস্তুতিকালে মোবারককে গ্রেপ্তার করা হয়েছে। মোবারক শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’-এর সহযোগী। এ ঘটনায় ফটিকছড়ি থানায় মামলা করা হয়েছে। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কাজী মো. তারেক আজিজ গণমাধ্যমকে বলেন, গ্রেপ্তারকৃত মোবারক মূলত ডেভিড ইমনের প্রধান সহযোগী কালা মোবারকের অধীনে কাজ করে। সে ফটিকছড়ি এলাকার অপরাধজগৎ নিয়ন্ত্রণ করতো। পাশাপাশি এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড করতে তাকে অর্থের জোগান দেয় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন।

ডেবিট ইমনের সহযোগী মোবারক অস্ত্রসহ গ্রেপ্তার