ডেঙ্গু কেড়ে নিল ৫ বছরের মনিরার প্রাণ

চট্টগ্রাম সংবাদদাতা
চট্টগ্রাম সংবাদদাতা
ডেঙ্গু কেড়ে নিল ৫ বছরের মনিরার প্রাণ
ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যায় শিশু সিরাজুল মনিরা

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচ বছর বয়সী সিরাজুল মনিরা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মনিরা উপজেলার পৌরসভার আমিরাবাদ এলাকার নুরুন্নবীর মেয়ে।

মনিরার বাবা নুরুন্নবী জানান, রবিবার রাত থেকে তার মেয়ে তীব্র জ্বরে আক্রান্ত হয়। মঙ্গলবার স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করলে ডেঙ্গু শনাক্ত হয়। সেদিনই চিকিৎসকের পরামর্শে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

এর আগে, মঙ্গলবার দুপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. রাফসান নামে এক যুবকের মৃত্যু হয়। তিনি সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের তুলাতলী এলাকার বাসিন্দা।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলতাফ হোসেন বলেন, ‘মনিরাসহ গত তিন দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। উপজেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। ডেঙ্গু মোকাবিলায় চিকিৎসার পাশাপাশি হাসপাতালে ১০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে।’

/এসআর/