
সুন্দরবনে থাকা বাঘের শরীরে চার ধরনের পরজীবীর সংক্রমণ ছড়িয়েছে। একই সঙ্গে বাঘ যেসব প্রাণী শিকার করে যেমন হরিণ, বন্য শূকর, বানরের শরীরেও পরজীবীর সংক্রমণ পাওয়া গেছে। সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

সুন্দরবনে হরিণ শিকারিদের ফাঁদে আটকা পড়ে গুরুতর আহত বাঘিনী পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। এটিকে আবার বনে ফিরিয়ে দেওয়ার প্রস্তুতি শুরু করেছে বন বিভাগ। সবকিছু পরিকল্পনা অনুযায়ী হলে রবিবার (১১ জুলাই) তাকে প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

চট্টগ্রামের পটিয়া উপজেলায় লোকালয়ে ঢুকে পড়া একটি মেছোবাঘ আটক করা হয়েছে। প্রাণীটিকে ধরার সময় তার আক্রমণে দুই যুবক আহত হন। পরে বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে জীবিত অবস্থায় মেছোবাঘটিকে উদ্ধার করেন।

‘রাজা’ ও ‘রানি’ রংপুর চিড়িয়াখানার বাঘ জুটি ‘রোমিও’ ও ‘জুলিয়েট’-এর শাবক। ২০২৫ সালের ২৮ আগস্ট তাদের জন্ম হয়