মাথায় কাফনের কাপড় বেঁধে রেলপথ অবরোধ, ঢাকার সঙ্গে দুই রুটে রেল চলাচল বন্ধ

সিটিজেন জার্নাল ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করার প্রস্তাবের প্রতিবাদে রেল ও সড়কপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। একইসঙ্গে আখাউড়া-আগরতলা সড়ক অবরোধ করায় বন্ধ রয়েছে ভারতগামী যাত্রী ও পণ্যবাহীসহ সব ধরনের যান চলাচল।
রবিবার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় কাফনের কাপড় মাথায় বেঁধে রেলপথ অবরোধ করেন বাসুদেব ইউনিয়নের বাসিন্দারা।
এর ফলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়েছে। এছাড়া পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর, সুবর্ণ এক্সপ্রেসসহ বেশ কয়েকটি ট্রেনের নির্ধারিত সময়ে যাত্রা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এর মধ্যে সিলেটগামী আন্তনগর পারাবত এক্সপ্রেস ও কক্সবাজারগামী বিরতিহীন পর্যটক এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে অবস্থান করছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশনমাস্টার মো. রফিকুল ইসলাম। তিনি জানান, অবরোধের কারণে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে অবস্থান করছে। নিরাপত্তাজনিত কারণে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটিও ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান করবে।
অন্যদিকে আখাউড়া-আগরতলা সড়ক অবরোধের কারণে ভারতগামী যাত্রী ও পণ্য পরিবহনসহ সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। এতে এ পথে চলাচলকারী সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয়রা জানান, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে ছয়টি গ্রাম আলাদা করে বরিশল নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। গ্রামগুলো হলো- কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল। নতুন ইউনিয়নটি আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়েছে। এ বিষয়ে গত ৪ জুন গেজেট প্রকাশিত হয়। তবে শুরু থেকেই বাসুদেব ইউনিয়নের বাসিন্দারা এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছেন। কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেলেও বিষয়টি সমাধান হয়নি। এর মধ্যে সম্প্রতি সদর উপজেলার বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়ন ভেঙে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা বরিশল ইউনিয়নের আওতায় এনে ‘বরিশল’ নামে নতুন একটি উপজেলা গঠনের প্রস্তাব সামনে আসে।
স্থানীয়দের অভিযোগ, এ প্রস্তাবের নেপথ্যে জেলা বিএনপি নেতা কবির আহমেদ আহমেদ ভূঁইয়া কাজ করছেন বলে স্থানীয়দের অভিযোগ। তার আবেদনের পরিপ্রেক্ষিতে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ থেকে একটি দাপ্তরিক চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরই প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভে নামেন তারা।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা দায়িত্ব পালন করছেন।

ঢাকা-পাবনা রুটে চালু হচ্ছে এক জোড়া নতুন ট্রেন