কালবৈশাখীর তাণ্ডবে ভেঙে পড়লো মোবাইল টাওয়ার

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কালবৈশাখী ঝড়ে একটি মোবাইল ফোন নেটওয়ার্ক টাওয়ার ভেঙে পড়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর বাসস্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে। এর ফলে ওই এলাকায় মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে।
স্থানীয়রা জানায়, সকালে ঝড়ো হাওয়ার তীব্রতায় তিনলাখপীর বাসস্ট্যান্ড সংলগ্ন একটি মোবাইল টাওয়ার ভেঙে পাশের খালে পড়ে যায়। এর ফলে আশপাশের এলাকায় মোবাইল নেটওয়ার্কে বিঘ্ন ঘটে এবং গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েন।
একই সময় উপজেলার কায়েমপুর ইউনিয়নের মঈনপুর বাজার এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এছাড়া বাদৈর বাজার সড়কে একটি গাছ উপড়ে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মসজিদেও একটি গাছ পড়ে ভবনের আংশিক ক্ষতি হয়েছে।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম জানান, মঈনপুর বাজারের ভেঙে পড়া বৈদ্যুতিক খুঁটি সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। বাদৈর বাজারের সড়ক থেকেও গাছ অপসারণের কাজ চলছে। ঝড়ে উপজেলার বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।