ভুখা মিছিল করে পাওনা পরিশোধের দাবি শ্রমিকদের

বরিশাল সংবাদদাতা

বরিশালে বকেয়া মজুরি, ওভারটাইম বিল ও সার্ভিস বেনিফিট পরিশোধের দাবিতে ভুখা মিছিল করেছে অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা। একই সঙ্গে কারখানা বিক্রি হলে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের দাবিও জানান তারা।
দাবি আদায়ে মঙ্গলবার (১৭ জুন) সকালে কারখানার শতাধিক শ্রমিক ও কর্মচারী গ্যাস টার্বাইন এলাকা থেকে রূপাতলী গোলচত্বর পর্যন্ত ভুখা মিছিল বের করেন। পরে সেখানে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলটি অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেডের প্রধান ফটক থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রূপাতলী বাসস্ট্যান্ড গোলচত্বরে গিয়ে শেষ হয়। এসময় শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা দ্রুত পরিশোধ এবং কারখানার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দূর করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কারখানা বন্ধের নোটিশ পাওয়ার পর গত এক সপ্তাহ ধরে শ্রমিক-কর্মচারীরা চরম উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। দীর্ঘদিনের বকেয়া বেতন-ভাতা, ওভারটাইম, নাইট বিল এবং অন্যান্য আর্থিক সুবিধা না পাওয়ায় অনেক শ্রমিক পরিবার মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে।
অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেড শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি সেলিম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, কারখানা বিক্রি বা মালিকানা পরিবর্তনের কোনো সিদ্ধান্ত নেওয়া হলে শ্রমিকদের স্বার্থ রক্ষা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শ্রমিকদের চাকরির নিরাপত্তা বজায় রেখে কারখানা হস্তান্তরের দাবি জানান তারা।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার সদস্য মো. বেল্লাল হোসেন গাজী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, বরিশাল রিকশা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শহিদুল শেখ, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক পাভেল হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল খান, গ্লোবাল ক্যাপসুল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শাহাদাত এবং প্রচার সম্পাদক মো. ফয়সালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শ্রমিকদের দাবি দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে আগামী দিনে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। তাদের প্রাপ্য সব বকেয়া পরিশোধ এবং চাকরির নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

বরিশালে বাসের ধাক্কায় প্রাণ গেলো বাবা-মা-মেয়ের