চিকিৎসককে মারধর, ছাত্রলীগ নেতার বাড়ি থেকে যুবদল নেতা গ্রেপ্তার

বরিশাল সংবাদদাতা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. সুরঞ্জিত দাসের ওপর হামলার অভিযোগ উঠেছে পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান খান সালামের বিরুদ্ধে। এ ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার ভরপাশা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সোহেল রানার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ওইদিন দুপুরে চিকিৎসকের নিজস্ব চেম্বারে হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অন্যান্য দিনের মতো মঙ্গলবারও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চেম্বারে রোগী দেখছিলেন চিকিৎসক ডা. সুরঞ্জিত দাস। এ সময় বেলায়েত হোসেন খান চিকিৎসা নিতে তার চেম্বারে যান। চেম্বারে একজন নারী রোগী থাকায় চিকিৎসক তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। পরে বেলায়েত হোসেন খান বিষয়টি তার ছেলে পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমরান খান জানালে তিনি ৩-৪ জনকে সঙ্গে নিয়ে চিকিৎসকের চেম্বারে প্রবেশ করেন।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে তারা চিকিৎসকের সঙ্গে অশোভন আচরণ শুর করেন। এমনকি তাকে গালিগালাজ ও মারধর করেন। পরিস্থিতি বেগতিক দেখে ডা. সুরঞ্জিত আত্মরক্ষার্থে চেম্বার থেকে বের হয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কক্ষে আশ্রয় নেন।
পরে তিনি সাংবাদিকদের জানান, রোগীকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলার পর ইমরান খান সালাম তার চেম্বারে প্রবেশ করে সরকারি কাজে বাধা দেন। এ সময় তাকে অশ্লীল ভাষায় গালাগাল ও মারধর করা হয়। এ ঘটনায় তিনি বাকেরগঞ্জ থানায় মামলা করেছেন।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন জানান, চিকিৎসকের ওপর হামলা ও মারধরের ঘটনায় ইমরান খান সালামসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে সালামকে গ্রেপ্তার করেছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

গঙ্গাচড়া কলেজের গেটে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪