রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে রিহ্যাবের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ‘রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)’। রবিবার (২৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে রিহ্যাবের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এতে বলা হয়, বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়া দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তার দীর্ঘ রাজনৈতিক, সামাজিক ও জাতীয় জীবনের অভিজ্ঞতা, প্রজ্ঞা এবং দেশ ও মানুষের প্রতি দায়বদ্ধতা রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করে রিহ্যাবের পরিচালনা পর্ষদ।
আবাসন খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে রাষ্ট্রের নীতিগত সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে রিহ্যাবের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি তার সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি দেশের মানুষের মৌলিক আবাসন চাহিদা পূরণ, পরিকল্পিত ও টেকসই নগরায়ণ এবং আবাসন খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় ও সহযোগিতার পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। বিশেষ করে সাধারণ মানুষের জন্য নিরাপদ, মানসম্মত ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করার লক্ষ্যে সরকারের বিভিন্ন উদ্যোগে তার নৈতিক ও সাংবিধানিক দিকনির্দেশনা দেশের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।
বিজ্ঞপ্তিতে রিহ্যাবের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করা হয়।