শিরোনাম

ঢাকা উত্তর সিটির ভোটার হলেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ঢাকা উত্তর সিটির ভোটার হলেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের ভোটার এলাকা পরিবর্তন করেছেন। সম্প্রতি তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন আফতাবনগরের ভোটার হয়েছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, ভোটার এলাকা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম-১৩-এর মাধ্যমে আবেদন করেন তিনি। আবেদনের পর প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাফতরিক নথিপত্র পরীক্ষা শেষে নির্বাচন কমিশন তার আবেদন অনুমোদন করেছে। এর ফলে আসিফ মাহমুদের ভোটার নিবন্ধন এখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হয়েছে।

এর আগে, ডিএসসিসি আওতাধীন এলাকার ভোটার ছিলেন আসিফ মাহমুদ। এনসিপি তাকে এই সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী ঘোষণা করেছিল।

/এফআর/