ছয় মাসে ব্র্যাক ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৫৭ শতাংশ

সিজেডএন ডেস্ক

২০২৬ সালের প্রথম ছয় মাসে মুনাফা, পরিচালন দক্ষতা ও ব্যালেন্সশিটের সম্প্রসারণসহ প্রায় সব সূচকেই উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে ব্র্যাক ব্যাংক।
ব্যাংকটির প্রকাশিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, চলতি বছরের ৩০ জুন শেষে সব সহযোগী প্রতিষ্ঠানসহ সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৫৭ শতাংশ বেড়ে ১ হাজার ৪২৩ কোটি টাকায় দাঁড়িয়েছে। ২০২৫ সালের একই সময়ে এ মুনাফা ছিল ৯০৬ কোটি টাকা।
এককভাবে ব্র্যাক ব্যাংকের কর-পরবর্তী নিট মুনাফাও ৬৭ শতাংশ বেড়ে ১ হাজার ৩৩ কোটি টাকায় উন্নীত হয়েছে, যা আগের বছর ছিল ৬২০ কোটি টাকা।
সামষ্টিক অর্থনীতি ও ব্যাংকিং খাতে নানা চ্যালেঞ্জ সত্ত্বেও বাজারের গড় প্রবৃদ্ধিকে ছাড়িয়ে গেছে ব্র্যাক ব্যাংক। ২০২৬ সালের জুন শেষে আগের বছরের একই সময়ের তুলনায় গ্রাহকের আমানত বেড়েছে ২৫ শতাংশ এবং ঋণ ও অগ্রিম বেড়েছে ১৮ শতাংশ। এই দুই সূচকেই সামগ্রিক ব্যাংক খাতের গড়ের তুলনায় বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে ব্যাংকটি।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রেফাতউল্লাহ খান বলেন, চলতি বছরের প্রথমার্ধের এ সাফল্য ব্যাংকের ব্যবসায়িক মডেলের দৃঢ়তা, সুশাসন ও কার্যকর বাস্তবায়নের প্রতিফলন। গ্রাহকদের আস্থার কারণে ব্যাংকটি খাতের গড় প্রবৃদ্ধির তুলনায় বেশি প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে।

রেমিট্যান্স আয় পাঠাতে প্রবাসীদের পছন্দের শীর্ষে ব্র্যাক ব্যাংক 