বাংলাদেশ ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের চুক্তি স্বাক্ষর

সিজেডএন ডেস্ক

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ৪১ হাজার কোটি টাকার প্রাক্ ও পুনঃঅর্থায়ন প্যাকেজে অংশগ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ চুক্তি স্বাক্ষর হয়।
বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডাটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএমএডি) আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ ও মো. সারোয়ার হোসেন, নির্বাহী পরিচালক মো. এনামুল করিম খান ও মো. আবুল বাশার এবং এসডিএমএডির পরিচালক মো. আব্দুল মান্নান।
মার্কেন্টাইল ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, উপব্যবস্থাপনা পরিচালক অসীম কুমার সাহা এবং ট্রেজারি বিভাগের প্রধান মো. হাসানুজ্জামান বক্সী।
চুক্তির আওতায় বাংলাদেশ ব্যাংক তিন বছরের জন্য মার্কেন্টাইল ব্যাংকের উদ্বৃত্ত তারল্য থেকে ৩০০ কোটি টাকার তহবিল সংগ্রহ করবে। এই অর্থ দেশের গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ, কৃষি সম্প্রসারণ ও রপ্তানি বহুমুখীকরণে ব্যবহৃত হবে।
এ তহবিলের মাধ্যমে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতকে আরও শক্তিশালী করাই মূল লক্ষ্য।

বাণিজ্য ও বিনিয়োগে বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে এফবিসিসিআইয়ের তাগিদ