শিরোনাম

ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে আলকারাজ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে আলকারাজ
কার্লোস আলকারাজ

চার মাসেরও বেশি সময় পর প্রতিযোগিতামূলক টেনিসে ফিরে দারুণ ছন্দে আছেন কার্লোস আলকারাজ। ২০তম বাছাই টমি পলকে সরাসরি সেটে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছেন স্পেনের এই তারকা।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার (৬ সেপ্টেম্বর) ২৩ বছর বয়সি আলকারাজ ৬-৪, ৬-৩, ৬-৪ গেমে হারান পলকে। কোয়ার্টার ফাইনালে আলকারাজের প্রতিপক্ষ স্বাগতিক যুক্তরাষ্ট্রের অষ্টম বাছাই বেন শেলটন।

কবজির চোটের কারণে এ বছরের ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনে খেলতে পারেননি আলকারাজ। এর আগে অবশ্য দুর্দান্ত ধারাবাহিকতায় গত বছরের ইউএস ওপেন ও চলতি বছরের অস্ট্রেলিয়ান ওপেন-টানা দুটি গ্র্যান্ড স্লাম জিতেছিলেন তিনি।

অন্যদিকে, শেষ ষোলোতে গ্রিসের স্টেফানোস সিৎসিপাসকে ৬-২, ৬-৩, ৬-৪ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন বেন শেলটন।

/টিই/