মিরসরাই ইকোনমিক জোনে এমইপি হাইটেকের ভিত্তিপ্রস্তর স্থাপন

জ্যেষ্ঠ প্রতিবেদক

চট্টগ্রামের মিরসরাইয়ের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদন শিল্প প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে এমইপি হাইটেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড। এর মাধ্যমে প্রকল্পটির নির্মাণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো এবং এটি দেশের শিল্পায়ন, দেশীয় বিনিয়োগ সম্প্রসারণ ও প্রযুক্তিনির্ভর উৎপাদন খাতের বিকাশে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড এমইপি গ্রুপের একটি প্রতিষ্ঠান, যা ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির প্রায় ২০০০ কর্পোরেট ক্লায়েন্ট-বেইস এবং দেশব্যাপী ১০০০ এর বেশি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক রয়েছে। পাশাপাশি এমইপি গ্রুপের বহুজাত ব্যবসায়িক কার্যক্রম রয়েছে। বিভিন্ন মডেলের সুইচ-সকেট, কেবল (ডোমেস্টিক, এইচটি, এলটি), কমপ্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প বা এনার্জি সেভিং ল্যাম্প, এলইডি লাইট, ফ্যান, পিভিসি পাইপসহ বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য বাজারে এনে প্রতিষ্ঠানটি বাংলাদেশে বৈদ্যুতিক ও ইলেকট্রনিক খাতে সুনামের সাথে কাজ করছে।
প্রতিষ্ঠানটি এনএসইজেডে প্রায় ১০ (দশ) একর জমিতে একটি অত্যাধুনিক বৈদ্যুতিক পণ্য উৎপাদন ক্লাস্টার বা শিল্প কারখানা স্থাপন করবে। প্রস্তাবিত প্রকল্পে প্রায় ২০০ (দুইশত) কোটি টাকা বিনিয়োগ করা হবে, যা সম্পূর্ণ দেশীয় বিনিয়োগ। শিল্প প্রতিষ্ঠানে বৈদ্যুতিক তার, সুইচ-সকেট, ফ্যান, এলইডি লাইট, সার্কিট ব্রেকারসহ বিভিন্ন বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য উৎপাদন করা হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটি তাদের বিদ্যমান সুনাম ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশে ও আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণ করবে।
ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে এমইপি হাইটেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহাঙ্গীর আলম চাকলাদার বলেন, তার প্রতিষ্ঠান একটি বিশ্বমানের, প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রকল্প দেশীয় বাজারের চাহিদা পূরণের পাশাপাশি, আন্তর্জাতিক বাজারে ‘মেইড ইন বাংলাদেশ’ বৈদ্যুতিক পণ্যের প্রতিযোগিতামূলক অবস্থানকে আরও সুদৃঢ় করবে।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি বেজা এবং এমইপি হাই-টেক ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের মধ্যে মিরসরাইয়ের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে শিল্প প্রতিষ্ঠান স্থাপনের লক্ষ্যে ভূমি লিজ চুক্তি স্বাক্ষরিত হয়। প্রকল্পটির বাস্তবায়ন কাজ ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করে ২০২৯ সালের জানুয়ারি থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু করার লক্ষ্য নির্ধারণ করা করেছে প্রতিষ্ঠানটি। পূর্ণাঙ্গ উৎপাদন কার্যক্রম চালু হলে প্রায় ২০০০ মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

ছয় মাসে এসবিএসি ব্যাংকের আমানত বেড়েছে ১২ শতাংশ