আদাবরে বাড়ি দখলের চেষ্টা, ‘কব্জিকাটা’ গ্রুপের আরও ৪ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর আদাবরের শেখেরটেকে বাড়ি দখলের চেষ্টার ঘটনায় দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের আরও চার সদস্যকে আটক করেছে পুলিশ। এ নিয়ে আগের ছয়জনসহ মোট দশজন গ্রেপ্তার হলো। গ্রেপ্তারকৃত সবাই ‘কব্জিকাটা’ গ্রুপের সদস্য।
পুলিশের দাবি, অভিযানকালে পুলিশের ওপর হামলা চালালে আত্মরক্ষার্থে তাদের লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এসব তথ্য জানান আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলাম।
এর আগে, গত শনিবার মোহাম্মদপুরের শেখেরটেকে একটি বাড়ি দখলের চেষ্টা চালায় দুর্বৃত্তরা। ওই দিন সকালে রামদা, চাপাতি, পিস্তলসহ ১৫ থেকে ২০ জনের একটি দল এ হামলা চালায়। হামলার ঘটনায় পর বাড়ির একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরার হয়।
পরে বাড়ির মালিক বাদী হয়ে মামলা করলে পুলিশের অভিযানে প্রথমে ছয়জন এবং পরে গতকাল সোমবার রাতে আদাবরের নবোদয় হাউজিং সংলগ্ন কাঁচাবাজারের কালভার্ট এলাকা থেকে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় এসব কিশোর গ্যাং পরিচালিত হচ্ছে। তাদের কারণে এলাকায় নানা ধরনের ভোগান্তি ও আতঙ্ক তৈরি হচ্ছে।
ওসি মো. জাহেদুল ইসলাম বলেন, অভিযানের সময় চাপাতি দিয়ে গ্রেপ্তারকৃতরা পুলিশের ওপর হামলার চেষ্টা করে। এ সময় আত্মরক্ষায় বডিগার্ডের শটগান থেকে তিনি দুই রাউন্ড গুলি করা হয়। এতে দুজন আহত হয় এবং মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন গ্রেপ্তারকৃত চারজন ‘কব্জিকাটা’ গ্রুপের গুরুত্বপূর্ণ সদস্য। তারা সেখানে একসঙ্গে অবস্থান করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যায়।

আদাবরে নারীর ১০ টুকরো করা মরদেহ উদ্ধার