মোহাম্মদপুরে দিনে দুপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসার নিচে মো. নুরুল ইসলাম (৫৫) নামে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ জুন) দুপুর আড়াইটার দিকে মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিংয়ের ৪ নম্বর সড়কে এ হামলার ঘটনা ঘটে।
আহত মো. নুরুল ইসলাম মোহাম্মদপুর ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপি নেতা নুরুল ইসলাম দুপুরে নিজ বাসার নিচে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ দুটি মোটরসাইকেলে করে ছয় দুর্বৃত্ত এসে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে এবং পরে দ্রুত পালিয়ে যায়। হামলায় মুখের বাঁ পাশে, কাঁধে ও বাঁ হাতে গুরুতর জখম হন নুরুল ইসলাম। ঘটনার পর পরই তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। তবে অবস্থা গুরুতর হওয়ার পরে নুরুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
তবে হামলার প্রকৃত কারণ বা কারা এ হামলা চালিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কিছু জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাজনৈতিক শত্রুতার জেরে নুরুল ইসলামের ওপর হামলা চালানো হয়েছে। ঘটনায় জড়িতদের ধরতে র্যাব ও পুলিশ যৌথভাবে কাজ করছে।

বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই