ঝুম বৃষ্টিতে সকাল শুরু, কেমন যাবে সারাদিন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে বৃষ্টির মাধ্যমে শুরু হয়েছে সকাল। কোথাও গুঁড়ি গুঁড়ি, আবার কোথাও ঝুম বৃষ্টি। সেইসঙ্গে রাস্তায় পানি জমে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলে যাওয়া মানুষ। বৃষ্টির কারণে বিভিন্ন সড়কে যানবাহনের গতি কিছুটা ধীর হয়ে পড়ে। সকালে অনেককে ছাতা ও রেইনকোট সঙ্গে নিয়ে বের হতে দেখা যায়।
মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকাতেই বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও মাঝারি আবার কোথাও ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় একই অবস্থা বিরাজ করতে পারে।
আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

পাকিস্তানে ভারী বৃষ্টি ও বন্যায় নিহত শতাধিক