স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাচ্চুর বাড়িতে ভাঙচুর, আগুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাচ্চুর বাড়িতে ভাঙচুর, আগুন

রাজধানীর কাফরুলে নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কাফরুল থানার উত্তর ইব্রাহিমপুরের ১৭৩ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে ২০ থেকে ২৫ জনের একটি দল মিছিল নিয়ে এসে বাড়িটিতে হামলা চালায়। এ সময় কেয়ারটেকারের কক্ষও ভাঙচুর করা হয়। পাশাপাশি হামলাকারীরা নিচতলার গ্যারেজে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। এতে গ্যারেজে থাকা একটি মোটরসাইকেল ও সোফা পুড়ে গেছে। পরে স্থানীয় লোকজনের চেষ্টায় ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

কাফরুল থানার এএসআই শিলা আক্তার গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

/এফআর/