অটোরিকশার পক্ষে সাফাই গাওয়া সেই নেতারই আছে ৭০০ বাহন: ডিএনসিসি প্রশাসক

সিজেডএন ডেস্ক

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে সাফাই গাওয়া সেই নেতারই ৭০০টি অটোরিকশা রয়েছে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে ইঙ্গিত করে এমন দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।
শুক্রবার সকালে মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাই চিত্রাঙ্কন কর্মসূচিতে তিনি এ দাবি করেন।
শফিকুল ইসলাম খান বলেন, একটা বড় রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক, তিনি বললেন– অটোরিকশাওয়ালাদের যেই দাবি, সেটা সরকারকে মানা উচিত।
ডিএনসিসি প্রশাসক বলেন, এটা একটা হাস্যকর একটা বক্তব্য। পরে অনুসন্ধানে দেখা গেছে, ওই নেতার নাকি ৭০০টা অটোরিকশা আছে। আমরা মনে করি জনগণের কাছে খোলস বদলিয়ে বারবার পার পাওয়া যাবে না।
গত ৫ অক্টোবর জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ার বলেন, অটোরিকশা চালকদের যে দাবি, আমি মনে করি— সরকারের এ সমস্ত দাবি মেনে নেওয়া উচিত।
শফিকুল ইসলাম বলেন, অটোরিকশা আন্দোলনের নামে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সেদিন দেখা গিয়েছিল। বাংলাদেশের একজন মানুষও নেই অটোরিকশার পক্ষে রাস্তায় গিয়ে আন্দোলন করবে।
তিনি বলেন, সেদিন কারা ছিল? বড় বড় দাড়ি, মাথায় টুপি; পাশে তীর চিহ্ন দেওয়া তাদের রাজনৈতিক পরিচয় কিন্তু এরইমধ্যে বের হয়ে গেছে।
জামায়াতকে ইঙ্গিত করে ডিএনসিসি প্রশাসক শফিকুল বলেন, একটি রাজনৈতিক দল ফুটপাতের দোকানিদের ডেকে এনে ‘অনৈতিক কাজে’ উৎসাহিত করার চেষ্টা করছে। আমাদের কাছে সব তথ্য-প্রমাণ আছে।
গত ৩০ সেপ্টেম্বর মিরপুরে ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদে অভিযান শুরু করে ডিএনসিসি। দোকান সরানোর সময় এক্সকেভেটরের আঘাতে বৈদ্যুতিক তার ছিঁড়ে আগুন ধরে গেলে হকাররা তখন পুলিশ ও সিটি করপোরেশনের কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ান।
তিনটি ময়লার গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি পুলিশের গাড়ি, এক্সকেভেটর ও কয়েকটি বাসে ভাঙচুরও চলে। সাংবাদিকদের ওপরও হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হন।
ডিএনসিসি প্রশাসক শফিকুল বলেন, আমি সেদিন বলেছিলাম– যদি কেউ ফুটপাত নিয়ে তালবাহানা করে, আবার ফুটপাত দখল করার চেষ্টা করে, আমার লাশের উপর দিয়ে করতে হবে। আজকেও প্রিয় সাংবাদিক বন্ধুদের সামনে এই মেসেজটুকু পৌঁছে দিতে চাই– যদি কেউ আবার নতুন করে ষড়যন্ত্র করার চেষ্টা করে, নগরবাসীকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করার জন্য প্রস্তুত আছি।
দখলমুক্ত হওয়া ফুটপাত তদারকিতে একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, টিমের সদস্যরা প্রতিদিন সকাল ও সন্ধ্যায় নজরদারি করছেন। আমরা ঢাকা শহরের প্রতিটি জায়গার ফুটপাত দখলমুক্ত করবো।

মিরপুরে উচ্ছেদ অভিযানে যা ঘটলো