রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ায় বিএনপির কেউ জড়িত থাকলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির দলীয় কেউ জড়িত থাকলেও জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলার ঘটনায় সরকার বিব্রত। হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের পুলিশের তদন্তের ভিত্তিতে আইনের আওতায় আনা হবে। পুলিশের তদন্তের ভিত্তিতেই শেষ পর্যন্ত চার্জশিট হবে।
এর আগে, গত ২৪ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে রাড্ডা এমসিএইচ সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে।
ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, হামলার পর তাদের প্রতিষ্ঠানের জায়গায় ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর নামে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছিল। এ ঘটনায় দায়ের করা মামলায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে লুট হওয়া দুই ট্রাক মালামাল।
এছাড়া, ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।

মিরপুরের রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, ফিরলো নিজস্ব সাইনবোর্ড